
মধুমতি ব্যাংক পিএলসির ৯৬তম পর্ষদ সভা গতকাল শনিবার ব্যাংকের গুলশানস্থ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীরের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য সালাউদ্দিন আলমগীর, মোহাম্মদ ইসমাইল হোসেন, নিমাই কুমার সাহা, মিসেস তানজিমা বিনতে মোস্তফা, মিসেস সুলতানা জাহান, এ মান্নান খান, মো. মাহবুবুর রহমান, মিসেস আরিফা কবির, স্বতন্ত্র পরিচালক মনজুরুল আহসান বুলবুল এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি