ঢাকা রোববার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ঢাকা আহ্ছানিয়া মিশনের ডিআইসি প্রকল্প কর্তৃক পথশিশুদের জন্য ঈদ উপহার

ঢাকা আহ্ছানিয়া মিশনের ডিআইসি প্রকল্প কর্তৃক পথশিশুদের জন্য ঈদ উপহার

ঢাকা আহ্ছানিয়া মিশন (ডাম)-এর ড্রপ-ইন-সেন্টারের দুই শতাধিক সুবিধাবঞ্চিত পথশিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। দাতাসংস্থা ডামণ্ডইউকে ও রিড ফাউন্ডেশনের সহযোগিতায় ২৩ মে ২৬ মোহাম্মাদপুর ও যাত্রাবাড়ীর ড্রপ-ইন সেন্টারের মাধ্যমে এই উপহার তুলে দেওয়া হয়। ঈদ উপহার কেনার পূর্বে শিশুদের কাছ হতে বয়সভিত্তিক চাহিদা নিরুপন করা হয়। বয়সভিত্তিক উপহার প্যাকেজের মধ্যে ছেলেদের জন্য ছিল পাঞ্জাবী, জিন্স প্যান্ট, একজোড়া জুতা, সানগ্লাস, একটি ক্যাপ এবং মেয়ে শিশুদের জন্য ছিল একটি ফ্রক/স্যালোয়ার কামিজ, একজোড়া স্যান্ডেল, সানগ্লাস একটি ব্যাগ, সাজের সামগ্রী, চুলের ক্লিপ, মেহেদি ইত্যাদি। অসহায় পথশিশুরা এই ঈদ উপহার পেয়ে অত্যন্ত আনন্দিত। উপহার প্রদান অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমান, ডামের নির্বাহী পরিচালক (কর্মসূচি) কেএম জাহিদুজ্জামান, ডামের শিক্ষা সেক্টরের যুগ্ন-পরিচালক মো. মনিরুজ্জামান, ডিআইসি প্রকল্পের সমন্বয়কারী নাসির উদ্দিন আহমেদসহ প্রকল্পসংশ্লিষ্ট সবাই। সভাপতির বক্তব্য ডামের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমান বলেন, ‘শিশুরা দেশের ভবিষ্যৎ। পথশিশুদের সুরক্ষায় সম্মিলিতভাবে কাজ করা হচ্ছে। তাদের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নে ঢাকা আহ্ছানিয়া মিশন ড্রপ-ইন সেন্টার ও শিশু নগরী প্রতিষ্ঠা করেছে। সমাজের সবাই এগিয়ে আসলে কোনো শিশুই আর পথে থাকবে না বলে তারা বিশ্বাস করেন। অনুষ্ঠানে ডামের নির্বাহী পরিচালক (কর্মসূচি) কেএম জাহিদুজ্জামান বলেন, ‘মানবিক সংস্থা হিসেবে ডাম সর্বদা সুবিধাবঞ্চিতদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পথশিশুদের জন্য আমরা শিক্ষা, স্বাস্থ্য, খাবার, প্রশিক্ষণ, কর্মসংস্থানের ব্যবস্থা করছি। এমনকি আমরা শিশুদের জন্য নিরাপদ ড্রপ-ইন-সেন্টার এবং নাইট সেল্টার স্থাপন করেছি।’ ডামের শিক্ষা সেক্টরের যুগ্ন-পরিচালক মো. মনিরুজ্জামান এই সুবিধাবঞ্চিত পথশিশুদের আনন্দিত করায় এবং বন্ধুত্বপূর্ণ সহযোগিতার জন্য দাতা সংস্থাকে আন্তরিক ধন্যবাদ ও ডামের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপহার পেয়ে পথশিশুরা তাদের আনন্দময় অনুভূতি প্রকাশ করেন। পথশিশুদের ঈদ উপহার প্রদান করছেন ডামের প্রেসিডেন্ট প্রফেসর ড. গোলাম রহমান ও ডামের অন্যান্য কর্মকর্তারা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত