
স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের পণ্য দিয়ে বিশ্বব্যাপী ক্রেতাদের আস্থা অর্জন করে চলেছে ওয়ালটন। তৈরি হচ্ছে নতুন নতুন রপ্তানি বাজার। এরই ধারাবাহিকতায় বাংলাদেশি মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটনের টিভি রপ্তানি নেটওয়ার্কের শক্তিশালী বাজারে পরিণত হয়েছে পূর্ব-তিমুর। জানা গেছে, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরে ওয়ালটন টিভির ১২তম শিপমেন্ট উদ্বোধন করা হয়েছে। এরইমধ্যে পূর্ব-তিমুরের উদ্দেশে চট্টগ্রাম বন্দর ছেড়ে গেছে ওয়ালটনের টিভি পণ্য বোঝাই করা কন্টেইনারবাহী জাহাজ। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী বলেন, বর্তমানে এশিয়া, আফ্রিকা, মধ্য প্রাচ্য, ইউরোপ ও আমেরিকার ৫৫টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি