
লাইসেন্স গ্রহণ ব্যতীত খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করার অপরাধে লা-অর্গানিককে জরিমানা এবং প্রকৃতি ফুডকে সিলগালা করেছে পণ্যের মান প্রণয়ন এবং নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। গতকাল শনিবার রাজধানীর রামপুরা ও খিলগাঁও এলাকায় অভিযানকালে বিএসটিআই প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে এ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। ‘লা-অর্গানিক’ নামীয় প্রতিষ্ঠানকে বিএসটিআইর লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত লাচ্ছা সেমাই, বাটার, মধু, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও ঘি উৎপাদন ও বিপণন করতে দেখা যায়। এ অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় ৬০০ কেজি লাচ্ছা সেমাই এবং ২০ কেজি বাটার জব্দ করা হয়। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি