
কক্সবাজারের উখিয়ায় ঘূর্ণিঝড়সহ সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে দুর্যোগ-পূর্ব প্রস্তুতিবিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এটিএম কাওছার আহমেদ, উখিয়া থানার ওসি (তদন্ত) নাছির উদ্দীন, উপজেলা প্রকৌশলী তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহচান উল্লাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা ওবায়দুল হক, কৃষি কর্মকর্তা কামনা শীষ সরকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, উখিয়া প্রেসক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম চৌধুরী রোমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ হোসেনসহ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিনিয়র ডিআরআর অফিসার আব্দুস সামাদ এবং সেশন পরিচালনা করেন আইএফআরসি প্রতিনিধি আসাদুজ্জামান নাইম।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- ইউএনডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, আইওএম, কারিতাস বাংলাদেশ, এআরসি, হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল, সিএনআরএস, ব্র্যাক, স্কাস, হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি বাংলাদেশ, সুশীলনসহ উখিয়া উপজেলায় দুর্যোগ ঝুঁকি হ্রাস (ডিআরআর) কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা, উপজেলা সিপিপি সদস্য এবং রেড ক্রিসেন্ট যুব সদস্যরা। কর্মশালায় অংশগ্রহণকারীরা ঘূর্ণিঝড়সহ সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি, সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকি হ্রাসে বিভিন্ন করণীয় বিষয়ে আলোচনা করেন।