ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

মাদক থেকে বাঁচতে খেলাধুলার বিকল্প নেই : বিদ্যুৎ মন্ত্রী

মাদক থেকে বাঁচতে খেলাধুলার বিকল্প নেই : বিদ্যুৎ মন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, প্রতিটি স্কুলের ছাত্রছাত্রীদের প্রতি সপ্তাহে একদিন হলেও খেলাধুলার সুযোগ করে দিতে হবে। মাদক থেকে বাঁচতে হলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। শুক্রবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক ও বালিকা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, প্রতিটি শহরে অনেক বড় বড় বাড়ি নির্মিত হয়েছে। সেখানে অনেক ছেলে-মেয়ে বাস করে। কিন্তু এসব ছেলে-মেয়েদের খেলাধুলা করার মতো কোনো জায়গা নেই। খেলাধুলা না করায় ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে এবং তাদের মনও নষ্ট হয়ে যাচ্ছে। মাদকের পরিবর্তে খেলাধুলা ও স্বাস্থ্য রক্ষার বিষয়ে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। একটা জেনারেশন নেশার কারণে নষ্ট হয়ে গেছে। তাদের সঠিক পথে এনে সুস্থ-সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ করতে পারলে আমাদের দেশটাও সুন্দর হবে। এ সময় জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নাজরান রউফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার মামুন খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত