ঢাকা শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গরুবাহী গাড়ির চাপ বৃদ্ধি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গরুবাহী গাড়ির চাপ বৃদ্ধি

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বাড়ছে গরুবাহী যানবাহনের চাপ। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরুবাহী ট্রাক ও যানবাহন এ নৌরুট হয়ে ঢাকা ও আশপাশের জেলায় পারাপার হচ্ছে।

বিশেষ করে ঢাকা সংলগ্ন গাবতলী, আরিচা, মিরপুর, উত্তরাসহ বিভিন্ন পশুর হাটে সহজ ও স্বল্প সময়ে পৌঁছানো যায় বলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ব্যবহার করছেন অধিকাংশ ব্যবসায়ী ও পরিবহন চালকরা।

চালকরা জানান, কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে গরুবাহী ট্রাকের চাপ। তবে দৌলতদিয়া প্রান্তে ফেরিঘাটের সংখ্যা কম থাকায় অনেক সময় দীর্ঘ অপেক্ষায় থাকতে হচ্ছে। তাই দ্রুত ঘাট সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দীন বলেন, বর্তমানে দৌলতদিয়া প্রান্তে তিনটি ফেরিঘাট সচল রয়েছে। পাশাপাশি ৫নং ঘাটটি সচলের কাজও দ্রুত এগিয়ে চলছে। আশা করছি, দ্রুতই ৫নং ঘাটটিও সচল হয়ে যাবে। পাশাপাশি এখন এ নৌরুটে ছোট বড় মিলিয়ে ১২টি ফেরি চলাচল করছে। গরুবাহী গাড়ির চাপ আরও বাড়লে আর ৪টি ফেরি বাড়বে। তবে বর্তমানে গরুবাহী গাড়ির চাপ সামাল দিতে গরুবাহী গাড়িগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত