ঢাকা সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে

আ.লীগের ১০ নেতাকর্মী কারাগারে

জামালপুরের ইসলামপুর থানায় বিস্ফোরক আইনের একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে হাজিরা দিতে এসেছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, যুবলীগের সভাপতিসহ ১০ নেতাকর্মী। তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার জামালপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে তারা আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক মোস্তাফিজুর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, যুবলীগের সভাপতি হারুনুর রশিদ হারুন, গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ার হোসেন মন্ডল, মনজুরুল, মোফাজ্জল, জুয়েল, সোহাগ, তোতা ফকির ও বাশেদ আলী।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর ইসলামপুর উপজেলার গোয়ালেরচর সভারচর গ্রামের মো. হাফিজুর রহমান বাদী হয়ে ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত