
ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন বলেছেন- উপজেলার স্থানীয় বেসরকারী প্রতিষ্ঠান ইসলামী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের উন্নয়নে যা যা করার প্রয়োজন আমি সব কিছু করবো। শিক্ষার্থীদের উদ্দেশে এমপি ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, আমাকে তোমাদের বাবা মায়েরা ভোট দিয়ে নির্বাচিত করেছেন ত্রিশালের উন্নয়নের জন্য এখান আমি প্রতিদিন ভাবি ত্রিশালের গুরুত্বপূর্ণ কি কি কাজ করা যায়, আমি
ত্রিশালবাসীর প্রতি কৃতজ্ঞ ত্রিশালবাসী আমাকে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচত করে মহান সংসদে পাঠিয়েছেন। সংসদের অল্পদিনের অল্প সময়ের মধ্যে আমি ত্রিশালের উন্নয়নের জন্য সংসদে বক্তব্য রেখেছি, ত্রিশালের উন্নয়ন করার লক্ষ্যকে সামনে রেখে বক্তব্য রেখেই যাবো। যারা আমাকে ভোট দিয়েছে এবং যারা দেয়নি এখন আমি সবার প্রতিনিধি, তাই ত্রিশালবাসীর প্রতিনিধি হিসেবে ত্রিশাল উপজেলার উন্নয়নের স্বার্থে নিরলসভাবে কাজ করতে চাই। তিনি শিক্ষার্থীদের বলেন- তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিবে এই সময়টা একটা গুরুত্বপূণ হাডেলস, কষ্ট করে হাডেলস পার হতে হবে, এসএসসির রেজাল্ট যদি ভালো হয় একটা হাডেলস পার হলে, দ্বিতীয় হাডেলস হলো এইচএসসি পরীক্ষা, এইচএসসির রেজাল্ট ও যদি ভালো করতে পারো এক দাপ এগিয়ে গেলে। ভালো রেজাল্ট করতে হলে ভালো ভাবে লেখাপড়া করেই করতে হবে বিএনপি সরকার আবার আসছে সেই শিক্ষা মন্ত্রী আবার শিক্ষামন্ত্রী হয়েছেন, এটা আর মাথায় রাখা যাবেনা যে নকল করে পাশ করা যাবে তাই ভালো রেজাল্ট করার চিন্তা থাকলে ভালো ভাবে পড়তেই হবে। এসএসসিও এইচএসসি পাশ করার পরে তোমাদের মহাসাগরের প্রতিযোগিতায় পড়তে হবে সেই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ভালো ভাবে লেখা পড়া করে ভালো রেজাল্ট করার বিকল্প নেই।
গতকাল শনিবার ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের ইসলামী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এসএসসি পরীক্ষার্থীদের ২০২৬ বিদায় সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ ও জুনিয়র বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান কালে এসব কথা বলেন।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক। অনুষ্ঠানে ইসলামী একাডেমি স্কুলের সাবেক সিনিয়র শিক্ষক রেজাউল করিম কোহিনুরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবু তাহের, ত্রিশাল উপজেলার নাগরিক ঐক্য পরিষদের আহ্বায়ক কফিল উদ্দিন প্রমুখ।