
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নরসিংদীর বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মরিচাকান্দা গ্রামের শামছুল হুদা রহমানীয়া মাহমুদীয়া শরীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় বেলাবো উপজেলা ছাত্রদলের আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি আশিক সুজন মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচকরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মহান স্বাধীনতা যুদ্ধে তার অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকার ওপর আলোকপাত করেন। বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, জাতীয়তাবাদী রাজনীতির প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের অন্যতম রূপকার। তাঁর দেশপ্রেম, নেতৃত্বগুণ ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফরিদ মিয়া, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহুল আমিন শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নরসিংদী জেলা জিয়া শিশু-কিশোর কমিটির সহ-সভাপতি অহিদুজ্জামান অহিদ, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য জুয়েল মেম্বার, বেলাবো উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য হুমায়ুন কবির শরীফ, ছাত্রদল নেতা ওলী মিয়া, রাকিব মিয়া, মাহিন মিয়া, মামুন মিয়া, পিয়াল মিয়া, শাকিল মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।