ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সড়কের খানাখন্দে চরম দুর্ভোগ

সড়কের খানাখন্দে চরম দুর্ভোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটদেলুয়া বটতলা মোড় থেকে গোয়ালজানি আইনুল হক বাজার পর্যন্ত জনগুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাচ্ছে দীর্ঘদিন ধরে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উক্ত উপজেলা এলজিইডি বিভাগের ওই সড়কের মাত্র দুই কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার অভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রায় দুই যুগ আগে এলজিইডি বিভাগ জনস্বার্থে এ সড়ক পাকাকরণ করা হয়েছিল।

এ পাকাকরণের পর থেকে সড়কে আর কোনো সংস্কার কাজ হয়নি। এ কারণে জনগুরুত্বপূর্ণ এ সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। এমনকি এ সড়কের ২ পাশে ধস ও ভয়াবহ গর্ত হচ্ছে। সামান্য বৃষ্টি নামলেই এ সড়ক দিয়ে চলাচল একেবারেই অযোগ্য হয়ে পড়ে এবং আধা ঘন্টার রাস্তা চলাচলে এখন প্রায় দুই ঘণ্টা সময় লাগছে। বিশেষ করে কৃষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। এ ভোগান্তি থেকে মুক্তি পেতে এ সড়ক সংস্কারে স্থানীয়রা একাধিকবার উপজেলা প্রশাসন বরাবর আবেদন করেও কাজে আসেনি। যে কারণে এলাকাবাসীর এই সড়ক চলাচলে ভোগান্তির শেষ নেই। স্থানীয়রা বলছেন, হাটদেলুয়া বটতলা মোড় থেকে চৌধুরীগাতি পুকুরের পূর্ব পাড়ের দক্ষিণ কোনা মোড় পর্যন্ত গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া পাকা সড়ক পথের কার্পেটিং কয়েক বছর আগে উঠে গেছে। তবে এ সড়ক প্রায় ২ যুগ আগে পাকাকরনের কাজ করা হয় এবং সেইসঙ্গে সড়কের প্রস্থে কার্পেটিং এর কাজ করা হয়েছিল। এ সড়কের পুরানো কার্পেটিং প্রায় উঠে গেছে। এ কারণে এলাকাবসীর চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. শহিদুল্লাহ বলেন, জনস্বার্থে ওই সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। এরইমধ্যে এ সড়ক সংস্কারে প্রক্রিয়া নেওয়া হচ্ছে। সিরাজগঞ্জ এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান আলোকিত বাংলাদেশকে বলেন, গ্রামীণ অবকাঠামোর এ সড়ক সংস্কারে উপজেলা প্রকৌশলীকে এরইমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং অল্প দিনের মধ্যেই এ সড়ক সংস্কারের দরপত্র আহব্বান করা হতে পারে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত