ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

‘মাদকাসক্তকে দীর্ঘমেয়াদি চিকিৎসা ও সঠিক নার্সিংয়ের মাধ্যমে মাদকামুক্ত করা যায়’

‘মাদকাসক্তকে দীর্ঘমেয়াদি চিকিৎসা ও সঠিক নার্সিংয়ের মাধ্যমে মাদকামুক্ত করা যায়’

মাদকাসক্তি একটি দীর্ঘমেয়াদি রোগ, যা সঠিক চিকিৎসা, থেরাপি এবং নিবিড় নার্সিংয়ের মাধ্যমে নিরাময় সম্ভব। গতকাল সোমবার বেলা ১১টায় রাজধানীর শ্যামলীতে ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সভাকক্ষে আহ্ছানিয়া মিশন নারী মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের আয়োজনে পারিবারিক সভায় একথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাতীয় মাদকবিরোধী কমিটির সদস্য ও ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য এবং ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ। তিনি বলেন, মাদকাসক্তি বিশ্বের সামাজিক সমস্যার অন্যতম। সঠিক নিয়মে এবং নির্দিষ্ট মেয়াদে এভিডেন্স বেইজড চিকিৎসার মাধ্যমে এ রোগের চিকিৎসা সম্ভব। চিকিৎসা-পরবর্তী নিয়মিত যত্নের মাধ্যমে রোগীর সুস্থতা নিশ্চিত করা যায়।

সভায় অতিথি হিসেবে আলোচনা করেন জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালের মানসিক বিশেষজ্ঞ ডা. আনিকা বাসারাত। তিনি বলেন, রাগারাগি করে কাউকে মাদকের পথ থেকে ফেরানো সম্ভব নয়। মাদকাসক্তের প্রতি পরিবারের সদস্যদের সহনশীল হতে হবে। আদর, ভালোবাসা দিয়েই মাদকের পথ থেকে কাউকে ফেরানো সম্ভব। তিনি আরও বলেন- মাদকাসক্তদের অপরাধী না ভেবে সহমর্মী হয়ে সঠিক চিকিৎসার মাধ্যমে সুস্থ্য করতে হবে। মাদকাসক্তি চিকিৎসা পুনর্বাসন কেন্দ্রের কাউন্সেলর সুমাইয়া তিথির সঞ্চালনায় সভায় আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেক্টরের সিনিয়র সাইকোলোজিস্ট রাখী গাঙ্গুলী, কেন্দ্র ব্যবস্থাপক লায়লা ইয়াসমিন ও কেস ম্যানেজার রোজিনা খাতুন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত