ঢাকা শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

কুষ্টিয়া আইনজীবী সমিতির সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল

কুষ্টিয়া আইনজীবী সমিতির সভাপতি সাঈদ, সম্পাদক শাতিল

কঠোর নিরাপত্তার ও উৎসবমুখর পরিবেশে মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদের বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে শেখ মো. আবু সাঈদ এবং সাধারণ সম্পাদক পদে এস এম শাতিল মাহমুদ জয়লাভ করেছেন। গত বৃহস্পতিবার আইনজীবী সমিতির ভবনে ভোটগ্রহণ চলে। ৪৩৪ জন ভোটারের মধ্যে ৪১৪ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। গণনা শেষে রাতেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সভাপতি পদে শেখ মো. আবু সাঈদ ১৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহেল খালীদ মোহাম্মদ সাঈদ ১৩৩ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে এস এম শাকিল মাহমুদ ২৪১ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খ. ম. আরিফুল ইসলাম (রিপন) ১৬৫ ভোট পেয়ে পরাজিত হন। ১৭টি পদের বিপরীতে এবারের নির্বাচনে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

অন্যান্য পদে বিজয়ীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাজমুন নাহার, কোষাধ্যক্ষ পদে মোখলেসুর রহমান পিন্টু গ্রন্থাগার সম্পাদক পদে এনামুল হক, সাংস্কৃতিক সম্পাদক পদে আশরাফুল রেজা শিমুল। সিনিয়র সদস্য পদে, হাফিজুর রহমান হাফিজ, আখতারুজ্জামান আক্তার, মোছাম্মদ আয়েশা সিদ্দিকা এবং আশুতোষ কুমার পাল দেবাশীষ। জুনিয়র সদস্য পদে, মোহাম্মদ সাইফুল ইসলাম রানা, রবিউল ইসলাম, সাইফুর রহমান সুমন এবং জাভেদ কাইসার জাসিব নির্বাচিত হয়েছেন। নির্বাচনের সার্বিক দায়িত্বে ছিলেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান অ্যাডভোকেট এ. কে.এম আব্দুর রউফ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত