ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

আলীনগর চা বাগানে ফাগুয়া উৎসব

আলীনগর চা বাগানে ফাগুয়া উৎসব

চা বাগান শ্রমিকরা বৎসরে দুর্গাপূজা ও ফাগুয়া উৎসব এই দুই অনুষ্ঠানে মাতোয়ারা হয়ে উঠেন। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে সনাতনী হিন্দু সম্প্রদায়ভুক্ত চা শ্রমিকদের দোল পূর্ণিমায় ফাগুয়া উৎসব শরু হয়েছে। চলবে সপ্তাহব্যাপী আলীনগর চা বাগান শিবমন্দিরে চা শ্রমিকদের আয়োজনে অনুষ্ঠানের শুরুতে চা শ্রমিকরা নিজেদের উৎসবের গান ও কাঠি নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। গতকাল মঙ্গলবার আলীনগর চা বাগানের শিবমন্দির প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফাগুয়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের সিলেটে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার অনিরুদ্ধ দাস।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রামভজন কৈরীর সভাপতিত্বে ও সজল কৈরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল, আলীনগর চা বাগান ব্যাবস্থাপক এজেএম রফিকুল আলম, সিলেটে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ ভাটিয়া, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাস, মাধবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পুস্প কুমার কানু। আলোচনা সভা শেষে চা বাগানের ছাত্র-যুবকরা ও প্রধান অতিথি একে উপরের গায়ে আবির রঙ মেখে র ফাগুয়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শুরুতে কবি ও শিল্পী রোহিত কৈরী জীবন নিজের রচিত একটি গান পরিবেশন করেন। এরপর চা শ্রমিকদের ঐতিহ্যবাহী ঝুমুর নাচ ও কাটি নাচ পরিবেশিত হয়। প্রাণবন্ত এসব পরিবেশনায় উপস্থিত অতিথিরা মুগ্ধ হন। সিলেটে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনার শ্রী অনুরুদ্ধ দাস উৎসবস্থলে পৌঁছালে চা শ্রমিকদের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের বরণ করে নেওয়া হয়। পরে তিনি শিব মন্দিরে পূজা অর্চনা শেষে মূল অনুষ্ঠান মঞ্চে যোগ দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত