ঢাকা রোববার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

চুরির অপবাদে গৃহবধূর বিষপানে মৃত্যু, শাশুড়ি গ্রেপ্তার

চুরির অপবাদে গৃহবধূর বিষপানে মৃত্যু, শাশুড়ি গ্রেপ্তার

নেত্রকোণার পূর্বধলায় টাকা চুরির অপবাদ ও পারিবারিক কলহের জেরে রূপা আক্তার (১৯) নামে এক গৃহবধূর বিষপানে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রূপা উপজেলার সানকি ডুয়ারী গ্রামের নাঈম খানের স্ত্রী এবং আব্দুল মতিনের মেয়ে। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ শাশুড়ি শরিফা খাতুনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১১ মাস পূর্বে নাঈম খানের সঙ্গে রূপার বিয়ে হয়। গত ৪/৫ দিন আগে শাশুড়ি শরিফা খাতুনের ড্রয়ার থেকে ১০ হাজার টাকা হারিয়ে গেলে তারা রূপাকে চোর সন্দেহ করেন। এ নিয়ে কথা কাটাকাটির জেরে গত শুক্রবার সকালে রূপা আক্তার বিষপান করেন। পরে স্বামী ও শাশুড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গতকাল শনিবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, চুরির অপবাদ ও কলহের জেরে ওই গৃহবধূ বিষপান করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের বাবার দায়ের করা মামলায় শাশুড়িকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত