
ফেনীর সোনাগাজী মুহুরী সেচ প্রকল্প সংলগ্ন (অব.) মেজর মো. সোলায়মানের সোয়াস এগ্রো ফার্মে চাষ হয়েছে নরসিংদীর বিখ্যাত অমৃত সাগর কলা।
সম্প্রতি সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহমেদ ও উপজেলা কৃষি সম্পসারন কর্মকর্তা মোহাম্মদ আল আমিন শেখ এই বাগানটি পরিদর্শন করেছেন। অমৃত সাগর কলা মূলত বাংলাদেশের নরসিংদী জেলার একটি ঐতিহ্যবাহী ও অত্যন্ত সুস্বাদু ফল, অনবদ্য স্বাদ, গন্ধ ও রঙের জন্য এটি সারা দেশে বিখ্যাত।
২০২৪ সালে এটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করে। মূল বৈশিষ্ট্য ও ইতিহাসস্বাদ ও গন্ধ, এই কলা পাকার পর খোসার রঙ চমৎকার হলুদ হয়। এর শাঁস বীজহীন, মোলায়েম, সুগন্ধযুক্ত ও অত্যন্ত মিষ্টি হয়ে থাকে।
ফলন প্রতিটি কাঁদি বা ছড়িতে ৬০ থেকে ৯০টি পর্যন্ত কলা থাকে এবং কাঁদির ওজন প্রায় ১৫ কেজি পর্যন্ত হয়।