ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

উখিয়ার নতুন ইউএনও পান্না আক্তার

উখিয়ার নতুন ইউএনও পান্না আক্তার

উখিয়া উপজেলার ৪৩ বছরের প্রশাসনিক ইতিহাসে দ্বিতীয়বারের মতো নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা পান্না আক্তার। তিনি গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। ১৯৮৩ সালে উপজেলা প্রতিষ্ঠার পর টানা দ্বিতীয় নারী হিসেবে এ পদে দায়িত্ব নেওয়াকে উখিয়ার প্রশাসনিক ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে! এর আগে ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা রিফাত আসমা উখিয়ার প্রথম নারী ইউএনও হিসেবে অত্যান্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন। বর্তমানে তিনি ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে কর্মরত রয়েছেন।

গত ২ জুন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মো. মোতাহার হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত সিনিয়র সহকারী কমিশনার পান্না আক্তারকে উখিয়ার ইউএনও হিসেবে পদায়ন করা হয়। উখিয়া উপজেলার দায়িত্ব গ্রহণের আগে তিনি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। একই সঙ্গে উপজেলা ও পৌরসভার প্রশাসক এবং সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা ও দক্ষতা রয়েছে তার। এর আগে তিনি কুড়িগ্রাম ও সিরাজগঞ্জ জেলা প্রশাসনে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, নারায়ণগঞ্জের আড়াইহাজারে সহকারী কমিশনার (ভূমি) এবং চট্টগ্রাম জেলা প্রশাসনে রাজস্ব ডেপুটি কালেক্টর (আরডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জননী। তার স্বামী সিনিয়র সহকারী কমিশনার মো. রহমত উল্লাহ ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা এবং বর্তমানে কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হিসেবে কর্মরত রয়েছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত