ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

চিকিৎসা শিবির

চিকিৎসা শিবির

সুবিধাবঞ্চিত নারী, শিশুদের জীবনবদলের লক্ষ্যে কর্মরত বেসরকারি সংস্থা অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের আওতায় জামালপুর শহরের রানীগঞ্জ যৌনপল্লিতে বসবাসরত নারীদের জন্য দিনব্যাপী চিকিৎসা শিবির পরিচালনা করা হয়েছে। দাতা সংস্থা ইউএন-উইমেন এর অর্থায়নে যৌনপল্লী সংলগ্ন সংযোগ প্রকল্পের জেলা কার্যালয়ে ৬ মে এই চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। জামালপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মোবাশ্বিরা হক রানীগঞ্জ যৌনপল্লির নারী-পুরুষ ও শিশু রোগীদের বিভিন্ন রোগ সম্পর্কে বিস্তারিত শোনেন এবং প্রয়োজনীয় ওষুধসেবন ও পরীক্ষা-নিরীক্ষার জন্য ব্যবস্থাপত্র লিখে দেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত