ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

গোয়ালন্দে অস্ত্রসহ তিন ডাকাত আটক

গোয়ালন্দে অস্ত্রসহ তিন ডাকাত আটক

রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়। গ্রেপ্তাররা হলেন- ভোলার নাজিম উদ্দিন, ফরিদপুরের সুমন এবং বরিশালের শুভ বেপারী। তারা সবাই বর্তমানে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। গত শুক্রবার রাত দেড়টার সময় গোয়ালন্দঘাট থানার এসআই আমিনুল হক সঙ্গীয় ফোর্সসহ উত্তর দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারির সামনে ঢাকা-রাজবাড়ী মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত